নাযিরা ও প্র্যাকটিক্যাল তাজবিদ কোর্স
শুদ্ধ মাখরাজ, সিফাত, সাবলীল তিলাওয়াত এবং প্রয়োজনীয় ফরজে আইন শিক্ষা।
১-অন-১ ও গ্রুপ · ৩–৬ মাস · ৩ মডিউল
আকিদা · শরিয়াহ · সুলুক
বিশুদ্ধ ইসলামী জ্ঞান ও আন্তর্জাতিক মানের আরবি-ইংরেজি — সরাসরি অনলাইনে।
আল-ইতকান ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান। পবিত্র কুরআন, হাদিস, তাফসির, ইসলামী জ্ঞান, আরবি ভাষা, ইংরেজি ভাষা এবং অন্যান্য প্রাসঙ্গিক একাডেমিক বিষয়ে মানসম্মত, নির্ভরযোগ্য ও সুসংগঠিত শিক্ষা প্রদানের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হচ্ছে।
আমাদের উদ্দেশ্য হলো বিশুদ্ধ জ্ঞান, সঠিক বুঝ এবং সুন্দর আমলের সমন্বয়ে এমন একটি শিক্ষার পরিবেশ গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা দ্বীনি জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের ব্যক্তিগত, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতাও বিকশিত করতে পারে।
বিভিন্ন বয়স ও শিক্ষাগত স্তরের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিশু, কিশোর, তরুণ ও প্রাপ্তবয়স্কদের জন্য আমাদের প্রোগ্রামগুলো ধাপে ধাপে সাজানো হয়েছে।
العقيدة · الشريعة · السلوك
কুরআন ও সুন্নাহভিত্তিক সুস্পষ্ট ঈমান।
ব্যবহারিক ইবাদত ও দৈনন্দিন ইসলামী বিধান।
উত্তম আখলাক ও জ্ঞানের বাস্তব প্রয়োগ।
আমরা যা পড়াই
কুরআন শুদ্ধভাবে তিলাওয়াত থেকে শুরু করে আরবি ও ইংরেজিতে দক্ষতা — আমাদের প্রোগ্রামগুলো সাতটি বিভাগে সাজানো।
শুদ্ধ তিলাওয়াত, তাজবিদ, হিফজ ও নিয়মিত মুরাজাআহ।
প্রত্যেক শিক্ষার্থীর জন্য
যেসব অভিভাবক চান তাঁদের সন্তান ঈমান, কুরআন, আরবি ও মাতৃভাষার সাথে যুক্ত থাকুক।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যাঁরা পড়াশোনার পাশাপাশি ইসলামী জ্ঞান ও ভাষাদক্ষতা অর্জন করতে চান।
যাঁরা নিজের সুবিধামতো সময়ে কুরআন তিলাওয়াত শিখতে বা আরবি ও ইংরেজিতে দক্ষ হতে চান।
মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যাঁরা হাদিস, তাফসীর, অনুবাদ ও একাডেমিক গবেষণায় আরও গভীরে যেতে চান।
সুগঠিত সিলেবাস ও সরাসরি লাইভ পাঠদান।
নিজের লেভেল থেকে শুরু করুন
আরবি ও ইংরেজি — প্রতিটি ভাষা আন্তর্জাতিক CEFR মান অনুসারে ছয়টি লেভেলে পড়ানো হয়। একটি সংক্ষিপ্ত প্লেসমেন্ট টেস্টে আপনার লেভেল নির্ধারিত হয়, আর আপনি সেই লেভেলেই পড়েন।
আরবি ও অন্যান্য ভাষার মধ্যে এবং ইংরেজি ও অন্যান্য ভাষার মধ্যে অনুবাদও শেখানো হয়।
কেন আল-ইতকান
কুরআন ও সুন্নাহর ভিত্তিতে গড়া শিক্ষা।
আরবি, ইংরেজি, বাংলা ও উর্দুতে দক্ষ শিক্ষকমণ্ডলী।
ধাপে ধাপে সাজানো লেভেল ও প্রোগ্রাম।
শান্ত, সম্মানজনক ও উৎসাহব্যঞ্জক।
সাপ্তাহিক ও মাসিক পাঠ মূল্যায়ন এবং প্রত্যেক শিক্ষার্থীর অগ্রগতির রেকর্ড।
যা শিখবেন তা আমলে আনা ও উত্তম চরিত্র গঠনের প্রেরণা।
আমাদের শিক্ষকমণ্ডলী
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষার্থী, যাঁরা আরবি, ইংরেজি, বাংলা ও উর্দুতে দক্ষ। ছেলেদের পড়ান পুরুষ শিক্ষক, মেয়েদের পড়ান নারী শিক্ষিকা।
আপনার যাত্রা শুরু এখানেই
প্রথম মেসেজ থেকে প্রথম ক্লাস — মাত্র চারটি সহজ ধাপ।
হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এবং আপনার বিভাগ বেছে নিন।
একটি ফ্রি ট্রায়াল ক্লাস ও সংক্ষিপ্ত প্লেসমেন্ট টেস্টে অংশ নিন। ট্রায়ালের পর ভর্তি হবেন কি না, সে সিদ্ধান্ত আপনার।
সিদ্ধান্ত নেওয়ার পর আমরা আপনার লেভেল, শিক্ষক ও সুবিধাজনক সময়সূচি ঠিক করে দিই।
ভর্তির ধাপ শেষে নির্ধারিত দিনে ডিজিটাল স্টাডি ম্যাটেরিয়ালসহ মূল ক্লাস শুরু হয়।
ক্লাসের বাইরেও সহায়তা
আপনার কোর্সের পিডিএফ বই, ওয়ার্কশিট ও লেকচার নোট।
অনিবার্য কারণে লাইভ ক্লাস মিস করলে রেকর্ডিং দেখে নিতে পারবেন (প্রযোজ্য কোর্সে)।
শিশু ও কিশোরদের অভিভাবকেরা প্রতি মাসে অগ্রগতি, উপস্থিতি ও আচরণের রিপোর্ট পান।
আপনার অগ্রগতির স্বীকৃতি
মূল্যায়নে উত্তীর্ণ হয়ে কোনো কোর্স বা লেভেল সফলভাবে সম্পন্ন করলে শিক্ষার্থীরা আল-ইতকান ইনস্টিটিউটের প্রত্যয়িত ডিজিটাল সার্টিফিকেট পান।
কুরআন হিফজ, তিলাওয়াত বা হাদিসে প্রয়োজনীয় দক্ষতা অর্জনকারী শিক্ষার্থীদের রাসূলুল্লাহ ﷺ পর্যন্ত সংযুক্ত সনদ বা ইজাযাহ প্রদান করা হবে।
ফি ও ছাড়
ভর্তি ফি
এককালীন ভর্তি ফি — ট্রায়াল ক্লাসের পর ভর্তির সিদ্ধান্ত নিলে পরিশোধযোগ্য।
$20এককালীন
মাসিক বেতন
মাসিক বেতন নির্ভর করে আপনার কোর্স, ক্লাসের ধরন (ওয়ান-টু-ওয়ান বা গ্রুপ) এবং সপ্তাহে ক্লাসের সংখ্যার ওপর।
ভাই-বোন ছাড়
একই পরিবারের একাধিক শিক্ষার্থী (ভাই-বোন, কিংবা বাবা-মা ও সন্তান) ভর্তি হলে বেতনে বিশেষ ছাড়।
স্কলারশিপ
আর্থিকভাবে অসচ্ছল যোগ্য শিক্ষার্থীদের জন্য যাচাই সাপেক্ষে আংশিক স্কলারশিপ।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিজ্ঞতা
শিক্ষার্থী ও অভিভাবকদের অনুমতি নিয়ে তাঁদের প্রকৃত মতামত এখানে প্রকাশ করা হবে।
ভিডিও ও লিখিত মতামত শীঘ্রই আসছে।
হোয়াটসঅ্যাপে আপনার মতামত পাঠান। আমাদের টিম পর্যালোচনার পর তা প্রকাশ করবে।
কোনো প্রশ্ন আছে? সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।
আজই একটি ফ্রি ট্রায়াল ক্লাস বুক করে প্রথম পদক্ষেপ নিন।